শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে লাঙ্গলঝাড়ায় ক্ষতিগ্রস্থ অসহায় নারীর হাতে দুটি ছাগল প্রদান

কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে অসহায়-দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ ছাগল পালনকারি নারীকে আর্থিক ( ছাগল) সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে লাঙ্গলঝাড়া ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে তৈলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের সার্বিক সহযোগীতায় ছাগল পালনকারি ক্ষতিগ্রস্থ বিধবা নারী সাজিদা খাতুনের হাতে দুইটি ছাগী (ছাগল) প্রদান করা হয়।

অনাড়ম্বর এই সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন কমিটি (সংঘ)’র সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবুল কালাম, কেন্দ্রীয় প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, জালালাবাদ ইউনিয়ন কমিটির সভাপতি আজমল হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আবুল বাশার, লাঙ্গলঝাড়া কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত সহ সংঘের ইউনিয়ন কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার সূধিজন।

প্রসঙ্গতঃ গত জুলাই মাসে লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের অসহায়, দুঃস্থ ছাগল পালনকারি বিধবা সাজিদা খাতুন বাড়ির পার্শ্ববর্তী মাঠে ৩ টি গর্ভবতী সহ ৪টি ছাগল পালনকালে অপরের জমির ঘাস খেয়ে ছাগলগুলি অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে কর্তব্যরত পশু চিকিৎসক ৪ টি ছাগলই বিষক্রিয়ায় আক্রান্ত মৃত্যু হয়েছে বলে জানান।
বিষয়টি সেই সময় ক্ষতিগ্রস্থ নারী থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।

পরবর্তীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পূর্বের সিদ্ধান্ত অনুযাযী শনিবার (৩ সেপ্টেম্বর ( ক্ষতিগ্রস্থ অসহায় নারী সাজেদা খাতুনকে আর্থিক ( ২টি ছাগী) সহযোগীতা প্রদান করে মানবিকতার অবদান রাখেন।

ক্ষতিগ্রস্থ উপকারভোগী বিধবা সাজিদা খাতুন দুটি ছাগল গ্রহন করে আবেগ আপ্লুত হয়ে খুশি মনে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক