সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে ব্যাংকার্সদের হারালো স্বাস্থ্য কমপ্লেক্স টিম

কলারোয়ায় কোভিড-১৯ সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্যাংকার্স ক্লাব দল পরষ্পর মোকাবেলা করে।

কলারোয়া হাসপাতাল ও উপজেলার বিভিন্ন ব্যাংক শাখায় কর্মরত কর্মকর্তারা দুই টিমে অংশ নেন।

ফুটসালের নিয়মনুসারে খেলায় স্বাস্থ্য কমপ্লেক্স টিম ৫-১ গোলে ব্যাংকার্স ক্লাবকে পরাজিত করে।

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স টিম খেলার প্রথমার্ধে ৩টি ও দ্বিতীয়ার্ধে ২টি গোল করে। আর ব্যাংকার্স টিম দ্বিতীয়ার্ধে ১টি গোল পরিশোধ করতে সক্ষম হন।

স্বাস্থ্য কমপ্লেক্স টিমের খেলোয়াড় ডাক্তার গাজী আশিক বাহার একাই ৩টি গোল করেন। একই দলের ল্যাব টেকনোলজিস্ট আল মামুন ও সিএইচসিপি মাহফুজুর রহমান ১টি করে গোল করেন। অপরদিকে, ব্যাংকার্স টিমের একমাত্র গোল করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাইয়ুম।

হ্যাট্রিক গোল করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডাক্তার গাজী আশিক বাহার।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও কামরুজ্জামান বাবু।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তম আলী ও জাহাঙ্গীর হোসেন।

এর আগে ফুটবলার মো. মাসুদের ব্যাবস্থাপনায় আয়োজিত প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।

অসংখ্য দর্শকের পাশাপাশি খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার লিখন, ডাক্তার সোনিয়া, ক্রীড়া সংগঠক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আলহাজ আব্দুর রহিম বাবু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, ব্যাংকার্স ক্লাবের অধিনায়ক সালাউদ্দিন চঞ্চল, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার মাহফুজ, হাবিব বিল্লাহ, রবিউল ইসলাম, কলারোয়া নিউজের হাবিবুর রহমান রনি, আদিত্য বিশ্বাস, তাসিন মাহমুদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত