বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে পশু কোরবানী দিলেন আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শাস্তি কামনায় পশু কোরবানী দিয়েছেন উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর গত ২৫ বছর ধরে তিনি তাদের আত্মার শান্তি কামনা করে ঈদ- উল আযহায় পশু ( ছাগল) কোরবানির ব্যবস্থা করে আসছেন। প্রতি বছরের ন্যায় ঈদ উল আযহারের পর দিন সোমবার (১১ জুলাই) সকালে উপজেলা পশু হাট সংলগ্ন আ’লীগ কার্যালয়ের পার্শ্বে ছাগলটি কোরবানী করা হয়।

কোরবানী শেষে ছাগলের মাংস ধর্মীয় রীতি মেনে উপস্থিত অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। উক্ত কোরবানী অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাবেক আ’ লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আ’লীগে সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, মাস্টার ইব্রাহীম হোসেন, আ’লীগ নেতা ইউনুছ আলী, সাহেব আলী, স্বেচ্ছা সেবকলীগ নেতা সাঈদুজ্জামান সাঈদ সহ আ’লী নেতা- কর্মীবৃন্দ।

বঙ্গবন্ধুর নামে পশু কোরবানীর প্রধান পৃষ্টপোষক ও উদ্যোক্তা ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ছাত্র জীবনে শিক্ষা- শান্তি – প্রগতি এই মন্ত্রে দীক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি শুরু করি। তারই ধারাবাহিকতায় আজ উপজেলা আ’লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহুর্তে বঙ্গবন্ধুসহ তার পরিবারের কথা স্মরন করে আসছি। বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের আত্মার শান্তি কামনায় যতোদিন বেঁচে থাকবো পবিত্র ঈদ উল আযহাতে বঙ্গবন্ধুর নামে পশু কোরবানী অব্যাহত রাখবো বলে জানান।

সবশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়