শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিষক্রিয়াযুক্ত খাদ্য খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন

কলারোয়ায় বিষক্রিয়াযুক্ত খাদ্য গ্রহন করে ১৮ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়স্থ অবস্থিত মাদরাসাতুল বানতে আস সালাফিয়্যাহ কওমী মহিলা মাদ্রাসায়।

জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে শিশু শিক্ষার্থীরা পেটে ব্যথা, যন্ত্রণা, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হলে তাদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা অহিদুজ্জামান জানান, মাদরাসার বাবুর্চির রান্না করা ভাত, তরকারি খেয়ে শিক্ষার্থীরা অসুস্থতা বোধ করেন। তবে এ সকল খাদ্যে কি কারনে বিষক্রিয়াযুক্ত হয় সেটি জানা সম্ভব হয়নি।

অসুস্থ্য শিক্ষার্থীরা হলো, লিজা (১২), সফিয়া (৯), মহিয়া (১১), সারা (৯), সাদিয়া (১০), তাসমিম হুমাইয়া (৮), সাফিয়া (১০), রুনা (১০), তাসনিন (১২), সুরাইয়া (১১), করিমন নাহার (১০), সামিরা (১৩), তাবাসছুম (১৪), তাসমিম তামান্না (১২), মোহনা (১১), রুপিয়া (৯), সাইমা (১২) ও মোহনা (১২)।

এ বিষয়ে সরকারি হাপতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান জানান, কোমলমতি শিশুরা বিষয়ক্রিয়াযুক্ত খাবার খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে তবে প্রাথমিক চিকিৎসা শেষে সকল শিক্ষার্থী এখন সুস্থ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক