বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের আত্মপ্রকাশ

আজ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়্যারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ত্বে “মানবতার টানে, উৎসাহী মোরা রক্তদানে” এই শ্লোগানে “দূর্নীতি ও মাদকমুক্ত স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা”ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের আত্নপ্রকাশ হযেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবার উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, সাতক্ষীরা আল মুমিন ব্লাড ব্যাংকের প্রতিনিধি মুশফিকুর রহমান রিজভী।

শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথি বৃন্দ। একজন রুগীকে তাৎক্ষণিক স্বেচ্ছায় রক্তদান করেন জাহিদ। এছাড়া এই অনুষ্ঠানে সেরা অভিভাবক ফারহান আল ফারুক,সংগঠনের স্বপ্নদ্রষ্টা আল মুজাহিদ নাঈম, ও মুনতাসীর মামুন,এবং সেরা রক্তদাতা কে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ইমরান হোসেন, রাজু আহমেদ, শাহ আলম, ফারহান, ফারুক হোসেন, নাঈম আল মুজাহিদ, হাফেজ আইনাল হোসেন,লেখক মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ফারুক রাজ, মোঃ তরিকুল ইসলাম সহ সকল সদস্য গন।ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী মোঃ রায়হান বাসার জানান, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান, বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রায়হান বাশার হেলাতলা সহ কলারোয়ার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করছেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব