রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাদ্রের তালপাকা গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা

কলারোয়ায় ভাদ্রের তালপাকা শ্বাসরুদ্ধকর গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই দুঃসহ গরমের মধ্যে বিদ্যুতের ভেল্কিবাজিতে বৃদ্ধ, শিশু, রোগা মানুষগুলোর জীবন বিপন্ন হয়ে পড়ছে।

আদিকাল থেকে মানুষ ভাদ্র মাসের তালপাকা গরম; আর পচা ভাদ্র দেখে আসছে। কিন্তু বর্তমানকালে প্রযুক্তির কল্যাণে গ্রামগঞ্জের রাস্তা পাকা হওয়ায় মানুষ পচা ভাদ্রের সেই ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে। আর প্রযুক্তির উন্নয়নে ভাদ্রের তালপাকা শ্বাসরুদ্ধকর গরম অনুভব করতে পারেনা। কারণ বেশী গরম অনুভূত হলে মানুষ ফ্যানের নীচে আশ্রয় নেয়। কিন্তু চলতি বছর বিদ্যুতের ভয়াবাহ লোড শেডিংয়ে ভাদ্রের তালপাকা গরম হাড়ে হাড়ে অনুভব করতে পারছে।

শহরের বাইরে গ্রামাঞ্চলে কোন কোন দিন ১ ঘণ্টা বিদ্যুত সরবরাহের পরের ঘণ্টায় বিদ্যুত থাকে না। কোন দিন মিনিট অন্তর বিদ্যুত যাওয়া আসা করে। আর প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুতের অভাবে শিশুরা পড়া তো দূরের কথা, বহু শিশু রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। রান্না বাড়া নাওয়া খাওয়ায় প্রচণ্ড ব্যাঘাত ঘটে। আবার কোন কোন দিন রাতে ২/৩ ঘণ্টার বেশী বিদ্যুত পাওয়া না। রাতে দিনে চলে বিদ্যুতের এই ভেল্কিবাজি।

গত কয়েক দিন রাত দিন ২৪ ঘণ্টা গরমের অভাব নেই। কিন্ত দুপর রোদে আর গভীর রাতে প্রচণ্ড গরম পড়ছে। বিদ্যুত না থাকায় গরমে মানুষ ঘেমে যায়। দিনে গরম থেকে বাচতে ঘরের বাইরে গাছের ছায়ায় আশ্রায় নিয়ে কেউবা গোসল করে বা ভিজা তোয়ালে দিয়ে দেহ ঠাণ্ডা করে। কিন্তু চরম বিপত্তি ঘটে রাতে। লোড শেডিংয়ের মধ্যে বালিশ ভেজা ঘামে ঘুম ভেঙ্গে যায়। হাত পাখার বাতাসে কাজ হয় না। শ্বাসের কষ্ট শুরু হয় মানুষের। বিশেষ করে বৃদ্ধ, শিশু আর রোগাক্রান্ত মানুষ গরমে হাঁসফাঁস করতে করতে মরণাপন্ন হয়ে পড়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব