মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া ও সংস্কৃতি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকালে পৌরসদরের পশুহাট মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

দলটির সিনিয়র সহ. সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খায়বার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, অধ্যাপক ইউনুছ আলী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুর রহমান, আনছার আলী, মাস্টার হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মফিজুল ইসলাম, মেজবাহউদ্দীন দিলু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, রহিমা বেগম কাজল, জাহাঙ্গীর আলম লিটন, সাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা আবু সাঈদ প্রমুখ।

সভা শেষে শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন