শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থকদের হারিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জয়

কলারোয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) বিকেলে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে ফুটবল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মতো এবারো কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ২০১৮-১৯ এসএসসি ব্যাচের ছাত্ররা এ খেলায় অংশ নেয়।

খেলায় টানা ৩য় বারের মতো অধিনায়ক আবিরের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থক দল বিজয় লাভ করে। টাইব্রেকারে ৩-১ গোলে তারা ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক টিম ১টি গোল করে। এর কিছু সময় পর ব্রাজিল সমর্থক টিমের খেলোয়াড় ১টি গোল করে সমতায় আনেন। পরে ব্রাজিল সমর্থক টিম আরো ১টি গোল করে ২-১ গোলে ব্যবধান বাড়ান। পরে আর্জেন্টিনা সমর্থক টিম ২য় গোল করে সমতায় ফিরে আসে।

খেলার নির্ধারিত সময়ের মধ্যে আর কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আর্জেন্টিনা সমর্থক টিম ৩-১ গোলে ৩য় বারের মতো জয় লাভ করে।

আর্জেন্টিনা সমর্থক টিমে অধিনায়ক আবিরের নেতৃত্বে ফুটবল খেলেন শাওন, ফাহিম, আলামিন, অরন্য, সাইফুল, নয়ন, উজ্জ্বল, আসিফ, পাভেল, শোভন। ব্রাজিল সমর্থক টিমে অধিনায়ক ইমামের নেতৃত্বে সোহান, জিসান, তপু, হাবিব, শাওন, তনু, তামিম অংশগ্রহণ করেন প্রমুখ।

করোনাকালেও কিছু সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব