শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষক আব্দুল ওহাবের মৃত্যুতে মাধ্যমিক শিক্ষক সমিতির শোক

কলারোয়ায় শিক্ষক আব্দুল ওহাব’র মৃত্যুতে মাধ্যমকি শিক্ষক সমিতির সদস্যবৃন্দ শোক জ্ঞাপন করেছেন। কে,এইচ,কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রয়াত আব্দুল অহাব (৫৯)’র আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি ও শোকবার্তা প্রদান করা হয়।

বিবৃতিদাতারা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এমদাদুল হক, কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক সভাপতি প্রধান শিক্ষক শামছুল হক, কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল করিম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যান সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরু, প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা আব্দুল করিম, সহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সামছুর রহমান লাল্টু, শিক্ষিকা শাহানাজ পারভীন, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, অফিস সহকারী আব্দুল জলিলসহ উভয় সংগঠনের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, সিনিয়র শিক্ষক আব্দুল অহাব(৫৯) সোমবার (২ আগষ্ট) দিবাগত রাত ১১ টার দিকে রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ীতে হৃদক্রিয়া (স্ট্রোক) বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, প্রতিষ্ঠিত ২পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেনে।

মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাও: নূরুজ্জামান ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজীরহাট (কে,এইচ,কে) হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাও: শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়