শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ী বহরে হামলার আসামীদের শাস্তির দাবীতে আ”লীগের বিক্ষোভ সমাবেশ

২০০২ সালের ৩০ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হত্যার ষড়যন্ত্রে গাড়ী বহরে হামলার আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কলারোয়ায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকালে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে মিছিলে মুখরিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুবলীগ নেতা ইউপি চোরম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলার আ’লীগ নেতা মেজবাহ উদ্দীন নিলু, কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কাউন্সিলর ফারহানা হোসেন, আ’লীগ নেতা হারুন অর রশিদ, মাস্টার সাহাদাৎ হোসেন, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা ওসমান গণি, আব্দুস সালাম, নজরুল ইসলাম, মন্জুরুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ সভাপতি-সাধারন সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বক্তারা, ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য ব্যবহার করে হামলা চালিয়ে কলারোয়ায় বিএনপি অফিসের সামনে নেত্রীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে সম্পৃক্ত আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক