রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

কলারোয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৬তম শুভ আবির্ভাব তিথি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ উপলক্ষ্যে পৌরসদরের তুলশীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজা অর্চনা শেষে নাম সংকীর্তন, ভজন কীতর্ন, মঙ্গল আরতী, ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা।

নামাচার্য শ্রীশ্রী ব্রক্ষা হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সঞ্চালনায় অতিথি হিসাবে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সহ.সভাপতি সুনীল সাহা, প্রধান শিক্ষক হরিসাধান ঘোষ, সন্দীপ কুমার, মাস্টার নিরঞ্জন কুমার, হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, তপন রায়, উত্তম ঘোষ, অসিম পাল বটু, অর্জুন পাল, রামলাল দাস, সদানন্দ পোর্দার, আনন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ মনু, পরিতোষ ঘোষ সোনা, জন্মাষ্টমী উদাপন কমিটির আহবায়ক নিত্য গোপাল রায়, সদস্য সচিব মাস্টার উত্তম কুমার পাল, অর্থ সম্পাদক রামলাল দত্ত, সদস্য উজ্জ্বল দাস, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল দাশ, সাধারণ সম্পাদক গোপাল ঘোষ বাবু, যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দাস, সাধারণ সম্পাদক মিন্টু পালসহ ভক্তবৃন্দ।

অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন নিত্য গোপাল রায়।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন