মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাধারণ মানুষের সেবায় অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার দিলো নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্খি

করোনার সংকটময় মুহুর্তে কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’কে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক, অক্সিমিটার, হ্যান্ড মাইকসহ আনুসাঙ্গিক সামগ্রি প্রদান করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শুভাকাঙ্খি।

বৃহষ্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা মোড়ে ‘সেবা’র অস্থায়ী কার্যালয়ে অনানুষ্ঠানিক ও অনাড়ম্বর এক অনুষ্ঠানে ওই শুভাকাঙ্খির ছোট দুই শিশু পুত্র স্বাস্থ্যসেবা সামগ্রিগুলো ‘সেবা’র কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেন।

গত বছর থেকে করোনা এবং করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন-সৎকার কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’। কলারোয়া উপজেলাব্যাপী এখন পর্যন্ত একমাত্র ‘সেবা’র দাফন ও সৎকার টিম-ই মৃত ব্যক্তিদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।

সেই ধারাবাহিকতায় শুধু মৃত্যুর পর নয়, অসুস্থ্য ব্যক্তিদের সুস্থ্যতার জন্য পাশে দাঁড়াতে অক্সিজেনসহ নানান উপকরণ প্রদান করলেন কলারোয়ার সেই কৃতি ব্যক্তিত্ব। তিনি ‘সেবা’র মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে একটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, অক্সিজেন মাস্ক, একটি হ্যান্ডমাইকসহ এ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রি প্রদান করেন। এমনকি সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে গেলে প্রথম অক্সিজেন রিফিলের টাকাও তিনি প্রদান করেন।

 

তার দুই শিশু পুত্র আনাস সাদাফ কাব্য ও আয়াশ সাদাফ শুদ্ধ। ছোট্ট দুই ভাইয়ের কোমল হাত থেকে সামগ্রি গুলো গ্রহণ করেন ‘সেবা’র প্রধান উপদেষ্টা, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, ‘সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও সদস্য সচিব প্রভাষক মিজানুর রহমান।

সেসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহবায়ক মাস্টার আব্দুল ওহাব মামুন, দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান, সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস, সদস্য কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাইল, ‘সেবা’র সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডারসহ উপকরণ গুলো প্রদান করায় ‘সেবা’র পক্ষ থেকে দাতা ওই শুভাকাঙ্খির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

 

আহবায়ক শেখ শাহাজাহানা আলী শাহীন বলেন, ‘অসহায়, দরিদ্র মানুষের ক্রান্তিকালে পাশে থাকার প্রত্যয়ে ‘সেবা’র অক্সিজেন সেবার পথচলা শুরু হলো।’

নাম প্রকাশে অনিচ্ছুক সেই দাতা শুভকাঙ্খি বলেন, ‘অক্সিজেন লাগলে যোগাযোগ করতে পারেন ‘সেবা’র সঙ্গে। করোনাকালে মানুষ বুঝতে পারছে প্রকৃতির অক্সিজেন কত মূল্যবান। যার স্বজন করোনায় আক্রান্ত হয়ে ভয়াবহ শ্বাসকষ্টে ভুগেছে শুধু তারাই জানে সময়মত একটু অক্সিজেন পাওয়াটা কত জরুরী। ইন্ডিয়ায় যেমন অক্সিজেনের অভাবে শত শত মানুষ মৃত্যুবরন করেছে বাংলাদেশেও তেমনি একই ধরনের অক্সিজেনের সংকটের কথা সংবাদ হচ্ছে। এই সময়ে ভয়াবহ অক্সিজেন সংকটে শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে একটি নতুন অক্সিজেন সিলিন্ডার, প্রয়োজনীয় যন্ত্রাংশ, একটি পালস অক্সিমিটার ও রিফিলের জন্য অর্থ প্রদান করেছি। আশা করছি সেবা (SEBA) সঠিকভাবে এই অক্সিজেন সিলিন্ডার সবচেয়ে ক্রিটিক্যাল রোগীকে পৌঁছে দিয়ে মানুষের জীবন বাঁচিয়ে তুলতে সাহায্য করবে। একটি অক্সিজেন সিলিন্ডার হয়তো কিছুই না, আমাদের মতো সামান্য মানুষ যদি একটি দিতে পারে তবে ২/৪/৫ টি দেয়ার অনেক মানুষ আছে সাতক্ষীরা, কলারোয়াতে।’

 

তিনি আরো বলেন, ‘সেবা (SEBA) সেবার কার্যক্রম এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। সমাজের মানবিক ও বিত্তবানদের কাছে অনুরোধ করি সেবার মতো স্বেচ্ছাসেবী সংস্থার পাশে এসে দাঁড়াতে। রক্তদান কার্যক্রম দিয়ে শুরু করা সেবা এখন কোভিডে আক্রান্ত হয়ে মৃতুবরনকারী মানুষদের দাফন-কাফনের মতো মহৎ কাজ করছে। তারা এখন মুমূর্ষু রোগীদের অতীব প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহও করবে। মানুষের জীবন বাঁচানোর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে? আপনার কোন স্বজন যদি প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে মৃতুর মুখে পড়ে যায় অনুগ্রহ করে সেবার সঙ্গে যোগাযোগ করবেন।’

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত