বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাফিজিয়া পড়ুয়া শিশু শিক্ষার্থী নিখোঁজ

কলারোয়ায় নাইম হাসান নামে হাফিজিয়া পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে।

নাইম হাসানের বয়স ১৩/১৪ বছর। সে উপজেলার ব্রজবাকসা গ্রামের কামরুজ্জামান লাল্টু ড্রাইভারের পুত্র ও কাজিরহাট এলাকার ধানঘোরা মাদ্রাসার হাফিজিয়া পড়তো।

রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে নিখোঁজ নাইমের মামা মারুফ হাসান জানান, ‘সোমবার শেষ বিকেলেও মাদরাসা চত্বরে খেলাধূলা করেছে। মাগরিবের নামাজের সময় তাকে না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ বাড়িতে খবর দেয়। তাৎক্ষণিক আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করি ও খুঁজে বেড়াচ্ছি, তবে এখনো কোন সন্ধান পাইনি। নিখোঁজের সময় তার পড়নে লুঙ্গি-গেঞ্জি ছিলো।’

তিনি আরো জানান, ‘সন্ধ্যার দিকে তাকে কাজিরহাট বাজারে কয়েকজন দেখেছেন বলে জানিয়েছেন। খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে পড়ায় পুলিশকে জানানো হয়নি, তবে এখন বিষয়টি থানায় জানানোর প্রক্রিয়া চলছে।’

ছেলেটির কেউ সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার সবিনয় অনুরোধ জানিয়েছেন তিনি।
মারুফ হাসান- ০১৩০৮২৯৮৮২২

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা