বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৬ বছরের শিশু নিখোঁজ, সন্ধান পেতে বাবা’র মাইকিং

সাতক্ষীরার কলারোয়ায় ৬ বছর বয়সী মেহেদী হাসান নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা ইজিবাইক চালক মহিদুল ইসলাম।

উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

মহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের কাজের উদ্দেশ্যে বাইরে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুনের ফোন আসে বাচ্চা মেহেদীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, আশপাশের পুকুর জলাশয়সহ সম্ভাব্য সব জায়গাতে খুঁজেও ছেলেকে পাওয়া যায়নি না।’

শিশু পুত্রের সন্ধান পেতে তিনি প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেছেন।

রাত ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি, চলছিলো মাইকিং।

প্রতিবেশী আসমা খাতুন জানান, ‘দুপুরে খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল মেহেদী। বিকালে হঠাৎ মা খাদিজা খাতুনের ডাক চিৎকারে বাড়িতে গিয়ে শুনি মেহেদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্শ্ববর্তী সকল ইউনিয়নেও খুঁজেও পাওয়া যাচ্ছে না, এমনকি সন্ধান পেতে মাইকিং করা হয়েছে।’

কলারোয়া থানা ডিউটি অফিসার এসআই আব্দুর রকিব জানান, ‘শিশুর নিখোঁজের ঘটনায় পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা