সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও দোয়া অনুষ্ঠিত

কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা,পুরুষ্কার বিতরণী এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) উক্ত অনুষ্ঠানে পাঁচ গ্রুপে ভাগ করে আযান,কোরআন তেলোওয়াত,উপস্থিত বক্তৃতা, হামদ-নাত,কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিউল আযম, মিতালী হজ্জ ট্রাভেলসের মোঃ হুমায়ুন কবির, অভিভাবক সোলাইমান হোসেন,মোঃ জবেদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ গফফারসহ সকল শিক্ষক মন্ডলী।

এসময় সকল গ্রুপের প্রতিযোগীতা শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলীতে ছিলেন মাওঃ আহম্মদ আলী,সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক মোঃ মহিদুর রহমান, শাহনাজ পারভীন, শিরিনা আক্তার, শফিউল আযম, আবদুল বারী, আরশাদ আলী। ফলাফল প্রস্তুত কমিটিতে ছিলেন আহসান হাবীব ও তাহেরা খাতুন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। পুরুষ্কার বিতরন শেষে শোকের এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‎‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন