বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা স্কাউট’র নিয়মিত কমিটি গঠন

কলারোয়া উপজেলা স্কাউট এডহক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় স্কাউট’র নিয়মিত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীকে সভাপতি ও মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ ৩ বছর মেয়াদের নিয়মিত কমিটি গঠন করা হয়।

করোনা ভাইরাস প্রার্দুভাবের বিষয়টি সামনে রেখে, কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় স্বল্প পরিসরে উপজেলা পরিষদ মিলনায়তনে ও জুম ক্লাউড মিটিং এ শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুছ তালুকদার, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সুপার মাওঃ ইউছুপ আলী, প্রধান শিক্ষক নুরুল্যা, প্রধান শিক্ষিকা তহমিনা পারভিন লিলি, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষক শফিকুল ইসলাম সফি, শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষক অনুপ কুমার ঘোষ, শিক্ষিকা মেহজাবিন সুলতানা, শিক্ষিকা শেখ মর্জিনাসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

নব-গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ -সভাপতি মুরারীকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক আঃ রব, বুঝতলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার এটিএম রুহুল কুদ্দুছ, রায়টা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, কলারোয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, কোষাধ্যক্ষ বোয়ালিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আলতাফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক গোয়ালচাতর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন, গ্রুপ লিডার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, গ্রুপ লিডার গার্লস পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, গ্রুপ লিডার বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক আরশাদ আলী, গ্রুপ লিডার নাকিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারুল আক্তার।

সভায় কুশোডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলীকে উপজেলা স্কাউট’র কমিশনার নির্বাচিত করা হয়। উল্লেখ্য, নব গঠিত কমিটির কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রথম সভায় উপজেলা স্কাউট’র বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি মনোনিত করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি