শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ‘লুডু’ খেলা প্রতিযোগীতা অনুষ্টিত

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে আন্তঃ শ্রেণী ভিত্তিক নারী শিক্ষার্থীদের খুব প্রিয় ‘লুডু’ খেলা প্রতিযোগীতায় দশম শ্রেণী ‘ক’ শাখা চ্যাম্পিয়ন ও দশম শ্রেণী ‘খ’ শাখার শিক্ষার্থীদের দল রানাস আপ হয়েছে।

স্কুল চত্বরে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগীতা মূলক আনন্দদায়ক লুডু খেলাটির ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়।

গ্রীষ্মকালিন ও ঈদের ছুটির প্রাক্কালে অনুষ্ঠিত খেলায় স্কুলের ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বিভিন্ন শাখা দল গঠন করে ১৬ টি দল প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের নেতৃত্বে উপভোগ্য খেলাগুলি পরিচালনা করেন ক্রীড় শিক্ষক জামিলা খান, শিক্ষিকা রাশিদা আখতার, শিক্ষিকা সুরাইয়া বানু।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হয়। জাকজমকপূর্ণ খেলাগুলি উপভোগ করেন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী শিক্ষক ফজলুল হক, ইব্রাহীম হোসেন, আফরোজা খাতুন, মাশকুরা খাতুন, ফিরোজা খাতুন, উৎপল কুমার সাহা, মাহফুজুর রহমান, আবু সাঈদ, মনিরুজ্জামান সহ শিক্ষক- কর্মচারীবৃন্দ ও শত-শত শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ