বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার ১নং ওর্য়াডে এক ব্যক্তির ঘরে অগ্নিকান্ড

কলারোয়া পৌরসভার ১নং ওর্য়াড তুলশীডাঙ্গায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ির একটি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পৌরসভা নির্বাচনের দিন শনিবার দিবাগত রাত (তথা রবিবার ৩১ জানুয়ারী) আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের হোসেন আলী সরদারের ছোট পুত্র।
এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী শফিকুল ইসলাম।
তিনি জানান, ‘রাত ৩টার দিকে তার বাড়ির একটি ঘরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কোন কিছু বুঝার আগেই মূহুর্তের মধ্যে আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যক্রমে ওই ঘরে রাতে কেউ ছিলো না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কলারোয়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে তুলসীডাংগা ১নং ওয়ার্ডে ডালিম প্রতীকের পক্ষে কাজ করার অপরাধে কে বা কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।’

ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জিএম শফিউল আলম শফি ঘটনাটি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর বলেন, ‘শফিকুল ইসলামের বসত ঘরের পাশে রান্নাঘরে এ ঘটনা ঘটেছে। সেখানে একটি প্লাস্টিকের ডাইনিং টেবিল ও খাবার রাখার মিশ্চেপ আংশিক পুড়ে গেছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১