বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কানাডায় আবারও সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো

লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো আবারও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সিটিভি এবং সিবিসি জানিয়েছে লিবারেল সরকার হতে যাচ্ছে। বিরোধী কনজারভেটিভ পার্টির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লড়াই জিতে সরকার গঠন করতে যাচ্ছেন ট্রুডো।

সোমবার রাতে সিবিসি নিউজ জানায় কানাডা ৪৪তম পার্লামেন্টে বেশিরভাগ আসনেই জয় পেয়েছে লিবারেল পার্টির প্রার্থীরা। তবে দলটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ আসন যোগাড় করতে ব্যর্থ হয়েছে।

সিবিসির হিসাব অনুযায়ী স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত ১৫২টি আসনে লিবারেল প্রার্থীরা জয় পেয়েছেন কিংবা এগিয়ে আছেন।

মঙ্গলবার সকালে হাজার হাজার ইমেইল ব্যালট গণনা শুরু হবে। সেকারণে সোমবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাবনা নেই।

বিশ্লেষকরা বলছেন সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় মধ্য আগস্টে আগাম নির্বাচনের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তবে এরিন ও’টুলের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ