সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালবৈশাখীর তাণ্ডবে আহত মিরাজ একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় পিতার আকুতি

যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের এক অসহায় পিতার হৃদয়বিদারক আর্তনাদ এখন সকল শ্রেণী-পেশার মানুষের দ্বারে দ্বারে। ওই গ্রামের হাবিবুর রহমান মোল্লার একমাত্র সন্তান মিরাজ হোসেন (১২) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হয় মিরাজ। ঝড়ের সময় তার মাথার ওপর একটি গাছ ভেঙে পড়লে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং একটি পা ভেঙে যায়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন মিরাজের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন তার চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা বহন করা তার দরিদ্র পিতা হাবিবুর রহমান মোল্লার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জানা গেছে, হাবিবুর রহমান মোল্লার পৈতৃক সম্পত্তি বলতে মাত্র দুই শতক জমি রয়েছে। জীবিকার তাগিদে তিনি যশোর শহরে রিকশা চালিয়ে কোনোমতে সংসার চালান। একমাত্র ছেলের এমন দুরবস্থায় তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য সবার কাছে হাতজোড় করে সাহায্য চাই। আমি গরিব মানুষ, এত টাকার চিকিৎসা চালানো আমার পক্ষে সম্ভব না। আপনারা দয়া করে আমার ছেলেটাকে বাঁচাতে এগিয়ে আসুন।” এমন সংকটময় মুহূর্তে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসীসহ সকল হৃদয়বান মানুষের কাছে মিরাজের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা (নগদ/বিকাশ) : ০১৭৭৯৮৫১৯৪৪ (মিরাজের পিতা – হাবিবুর রহমান মোল্লা)
মানবিক সহায়তার এই আহ্বানে সাড়া দিয়ে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা অসহায় পরিবারটির।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত