মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু (৪৮) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে।

বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাম্পাফুল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হারু ডাক্তার ওই গ্রামের ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওঠে। পরে ওই শিশুর পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শিশুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনা স্বীকার করে বলে জানা যায়।

পরবর্তীতে শিশুটির পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় হীরালালকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই গ্রাম্য ডাক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম্য ডাক্তার হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু