মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে “প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি” এ স্লোগানে বনজীবি নারী-পুরুষ সদস্যদের নিয়ে এ দক্ষতা উন্নয়ন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সুন্দরবনের দূষণ এবং এর পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগনকে সচেতন করার করার লক্ষ্য উন্নয়ন সংস্থা জার্মান কো-অপারেশন, রুপান্তর এবং হেলভেটাস এর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়িত হয়।

রুপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: গোলাম কিবরিয়া সঞ্চালনায় কর্মশালাটির শুরুতে উপস্থিত বনজীবিরা পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বাস্তবতা তুলে ধরেন। দীর্ঘক্ষণ বনের মধ্যে অবস্থান করায় বিভিন্ন ধরনের খাবার ও পানির জন্য অনটাইম প্লাস্টিকের ব্যবহার করেন তারা। ব্যবহার শেষে এসব প্লাস্টিকের মোড়ক এবং খালি বোতল ফেলে দেয় বনে। সঞ্চালক গোলাম কিবরিয়া বলেন সুন্দরবনের ৫৪ টি নদিতে প্রতিদিন প্রায় ৫০ টন পলিথিন ও প্লাস্টিক জমা হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নদী, খাল ও জলাশয়ে নিক্ষেপের ফলে এ সমস্ত বর্জ্য আশ্রয় নিচ্ছে সুন্দরবনের কোলে। মাইক্রো প্লাস্টিক কনা চরম দূষণ বাড়াচ্ছে মাটি ও পানির, নেতিবাচক প্রভাব পড়ছে বনের গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর। যার ফলে উৎপাদনশীলতা কমে যাচ্ছে সুন্দরবনের। ফল সরুপ সুন্দরবন সংলগ্ন লক্ষ লক্ষ মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং দুর্যোগকালীন সময়ে ঝুকি বৃদ্ধি পাচ্ছে।

কর্মশালাটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মারুফ হাসান, সাংবাদিক শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালাটির প্রশিক্ষক খালিদ লামী পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে – ব্যবহার হ্রাস, পুন:ব্যবহার ও পুন:প্রক্রিয়াজাত করে ব্যবহার করার কৌশল অবলম্বন করতে বলেন। তিনি বলেন পরিবেশবাদী সংস্থার তথ্যমতে প্রতিবছর সুন্দরবনের প্রায় দেড় লাখ হেক্টর বনভূমি, দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী থেকে সংগ্রহ করা ২৫ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়িতে মাইক্রোপ্লাস্টিক মিলেছে। মাছের মাংসে সর্বনিম্ন ৫ দশমিক ৩৭ থেকে সর্বোচ্চ ৫৪ দশমিক ৩০ মাইক্রোপ্লাস্টিক টুকরো পাওয়া গেছে। তাই বাংলাদেশের সুন্দরবন (ম্যানগ্রোভ বন) ও সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো বাস্তুসংস্থান উন্নয়নে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানটিতে অংশ নেওয়া বনজীবিরা পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাস করার প্রত্যয় ব্যক্ত করে সকলকে সুন্দরবন ও জীব বৈচিত্র এবং জনসাস্থ্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাসের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন