সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কৈখালীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর): শ্যামনগরের কৈখালীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ রমজান, শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলটি ইউনিয়নের যাদবপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান।
তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মাস। এ মাস মানুষকে ন্যায়, ইনসাফ ও মানবতার সেবায় অনুপ্রাণিত করে। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ইউনিয়ন আমীর আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান।

তিনি বলেন, “বর্তমান সময়ে ইসলামী মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য।”

আরও বক্তব্য রাখেন— ইউনিয়ন জামায়াতের আমীর জনাব রাশিদুল ইসলাম, নায়েবে আমীর জনাব মোক্তার হোসেন,
ইউনিয়ন সেক্রেটারি মাকসুদুর রহমান আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। সকলকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।”

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুর রহমান।

পরিশেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু