শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ খেয়ে এক শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

সাতক্ষীরার কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত নামের এক শিশু মারা গেছে। এছাড়া অসুস্থ হয়েছেন শতাধিক ব্যক্তি।

সোমবার সকালে গুরুতর অসুস্থ্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডুমুরিয়া এলাকায় সে মারা যায়।

কাব্য দত্ত খুলনার চুকনগর সংলগ্ন শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। মাকে সাথে নিয়ে সে তার নানা অশোক দত্তের বাড়িতে বেড়াতে এসে পূজায় অংশ নেয়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

অসুস্থরা হলেন, কাব্য দত্তের মা তিথী দত্ত (২৫), বানিয়াজাংগাল গ্রামের দিপু সেন (৩২), সুব্রত দত্ত (৩৪) পরিমল মন্ডল (৪২), তপন মন্ডলসহ (৩৮) শতাধিক ব্যক্তি।

কালিগঞ্জের বিষ্ণুপুর বানিয়াজাংগাল বাসন্তী পূজা মন্দিরের সভাপতি শংকর দত্ত বলেন, শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা-অর্চনা চলছিল। কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। পরদিন প্রসাদ খাওয়া ভক্তদের অনেকেই বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। সময় বাড়ার সাথে সাথে অসুস্থদের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় ২০/২৫ জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫ জনকে খুলনার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্যান্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন।

মন্দির কমিটির সদস্য নিমাই সেন জানান, কীর্তন শেষে ৪ বালতিতে করে প্রসাদ বিতরণ করা হয়েছিল। প্রসাদ খেয়ে কারো কারো পাতলা পায়খানা হয়েছে,আবার অনেকেরই কোন সমস্যা হয়নি।

কালিগঞ্জ থানার ওসি মো. শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতে কাব্য দত্তকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু খুলনায় পৌছানোর আগেই ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল কবির জানান, বানিয়াজাংগাল মন্দিরের আশপাশে টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়েছে কিন্তু পানির কোন সমস্য পাওয়া যায়নি।

খাদ্যে বিষক্রিয়ার বিষয়ে চিকিৎসা কর্মকর্তা জানান, খিচুড়িতে বিষ প্রয়োগের কোন আলামত পাওয়া যায়নি। রান্নার অনেক ঘন্টা পরে বিতরণ করা হয়েছিল বিধায়, খিচুড়িতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে পাতলা পায়খানা বা বমি হতে পারে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ৩৪ জন চিকিৎসা নিচ্ছিলেন। একটু আগে আরও ৩ জন এসেছেন। অসুস্থদের প্রধানত স্যালাইন দেওয়া হচ্ছে। ৩৪ জনের মধ্যে অধিকাংশ এখন সুস্থ রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…