শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভুমিদস্যুদের কবল হতে জগবাড়ীয়া খাল উন্মুক্তের দাবী

সাতক্ষীরার কালিগঞ্জের জেলে পরিবারের সদস্যরা ভুমিদস্যুদের কবল হতে সরকারী জলমহল উন্মুক্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলেরা।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষ্ণনগর ইউনিয়ন জেলে সমিতির সভাপতি শ্রী কুমার মন্ডল।

তিনি বলেন, ‘কালিগঞ্জের জনগুরুত্বপূর্ণ সরকারী জলমহল বিএনপি নেতা ভুমিদস্যু আজিজ শেখসহ তার দোসররা দীর্ঘদিন ভূয়া কাগজপত্রের বলে জবরদখল করে আসছে। বৃহৎ জনগোষ্ঠির সুবিধা বঞ্চিত করে কতিপয় ভুমিদস্যু ও ভুমি সন্ত্রাসী প্রশাসনের নাকেরডগায় খালের মাঝখানে বাঁধদিয়ে মাছচাষ করে ব্যাক্তি স্বার্থ হাছিল করছে। খালটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেগেরহাট খোলা থেকে বামনহাট পযর্ন্ত ৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ। ঐতিহ্যবাহী জগবাড়ীয়া খালটি নামে-বেনামে দখল করে এর রূপ ও নাম পরিবর্তন করা হচ্ছে পরিকল্পিত ভাবে। আর এভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনেই ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে জনগুরুত্বপুর্ণ সরকারি খালগুলো। যেন বলার কিছু নেই, দেখারও কেউ নেই। যে যার মতো দখল করে নিয়েছে জনগুরুত্বপুর্ণ সরকারি সম্পত্তি। খালটি দীর্ঘদিন যাবৎ উন্মুক্ত ছিল বর্তমানে স্থানীয় কিছু প্রভাবশালীরা খালটি নিজেদের জায়গা দাবী করে দখল করে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৪০ বিঘা জমি দখলে নিয়েছে উল্লেখিত ভুমিদস্যরা। এসব প্রভাবশালীদের খাল দখলের কারণে জগবাড়ীয়া খালটি বিলীন হতে বসেছে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় গ্রামবাসী রমেশ মন্ডল, সন্ন্যাসি মন্ডল, তরু মন্ডল, ভারতী মন্ডল সহ একাধিক ব্যক্তির পূর্ব পুরুষ থেকে আমরা এই খালটিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলাম। নতুন করে এই খালটির প্রায় ৬ বিঘার এরিয়া জুড়ে খালের মাঝখান হতে খুঁটি পুঁতে বেড়া দিয়ে দখল করা শুরু করেছে ঐ এলাকার বানিয়াপাড়া গ্রামের ভুমিদস্যু সব্বান আলী শেখের দুই ছেলে সাইদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। এছাড়াও ইতিপুর্বে পাশ্ববর্তী বানিয়াপাড়া খালের প্রায় ২৭ বিঘার এরিয়া জুড়ে ২০১৩ সাল থেকে দখল করে সেখানে মাছের প্রজেক্ট তৈরি করেছে কুখ্যাত সন্ত্রাসী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আক্কাস আলী শেখ এর পুত্র ভুমিদস্যু আ.আজিজ শেখ ও বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক সভাপতি নুর ইসলাম শেখ। তাদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, সরকারী সম্পত্তি জবরদখল, সহিংসতা সৃষ্টিকরা, ষড়যন্ত্রে লিপ্ত ও আইন অমান্যকরাসহ বিভিন্ন চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। ভুমিদস্যু এই আজিজ শেখ কোন মৎস্যজীবি সমিতির সদস্য কিংবা ব্যক্তি নন তাহলে তিনি এটি কিভাবে ইজারা নিলেন সেটাই এখন প্রশ্ন আমাদেরসহ এলাকাবাসীর। ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল উদ্দীনের সহযোগিতায় হীনস্বার্থ চরিতার্থ করে আসছে আজিজ ও তার সহোদর ধুরন্ধর নুর ইসলাম। ইতোপূর্বে খাল দখলের খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হওয়ায় আমাদের নানান হুমকী দিচ্ছে আজিজ বাহিনী। বাঁধা প্রদানের পরেও তারা বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই জাল যার জলা তার। আমার পুর্ব পুরুষরা যেভাবে জগবাড়িয়া খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে, আমরাও চাই ঐ খালে উন্মুক্ত অবস্থায় মাছ ধরে সংসার নির্বাহ করতে।’

তিনি ভুমি দস্যুদের কবল হতে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত খালটি উদ্ধার করে জনগনের জন্য উন্মুক্ত করার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলে সমিতির সদস্য রবিন মন্ডল, কেনা মন্ডল ও রমেশ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত