শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় পুলিশ কর্মকর্তার আত্মহত্যা!

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান (২৫)।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এসআই রোকনুজ্জামান রাজবাড়ির পাংশা উপজেলার দীঘলহাটি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ভোরে সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সঙ্গে রোকনুজ্জামানের মরদেহ ঝুলছে।

বিষয়টি তিনি থানার সবাইকে জানান।
মরদেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে