শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সাংবাদিক মাসুদ পারভেজের দাদি আর নেই

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক কালের চিত্র’ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন এর দাদি ও কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া নিবাসী মরহুম আলহাজ্ব সোলায়মান সরদারের স্ত্রী অজিয়া খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম’আ মরুহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রেফারি ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মৌতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সদস্য মাসুদ খাঁন প্রমুখ।

রিপোর্টার্স ক্লাবের সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন এর দাদির মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, মরহুমার রূহের মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার