মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি বলেন, “সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষ এখন ঘরে বসেই জমির খাজনা পরিশোধসহ নানা ধরনের ভূমি সেবা পাচ্ছেন। তবে সাধারণ জনগণকে আরও সচেতন ও অংশগ্রহণমূলক করে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ, সুধীর কৃষ্ণ, মোঃ আব্দুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি স্টলে সাধারণ জনগণের জন্য ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত