বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্বামীর বসতভিটা ফিরে পেতে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জামায়াত-হেফাজতের মদদদাতা কালিগঞ্জ থানার ওসি’র সহযোগিতায় সন্ত্রাসী আরফিুল ও শরিফুল বাহিনী কর্তৃক বাক প্রতিবন্ধি এক বৃদ্ধার বসতভিটা দখল, তাকেসহ পরিবারের সদস্যদের নির্যাতন ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবেআব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জের কাঁকশিয়ালি গ্রামের মৃত মান্দার আলী গাজীর স্ত্রী বাক প্রতিবন্ধি নছু বিবি লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নছু বিবি’র পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার বড় মেয়ে শাহিদা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বয়স ৭৫ বছর। আমি শারিরীকভাবে অসুস্থ্য এবং একজন বাক প্রতিবন্ধি নারী। বসত ভিটার বিয়য় নিয়ে আমার ছোট ছেলে মোশারফ হোসেন (বাছা) বিগত ২০১৭ সালের ২৫ মার্চ প্রতিবেশী এবাদুল হকের দুই ছেলে সন্ত্রাসী আরফিুল ও শরিফুলের বিরুদ্ধে তারালী ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে তার মুচলেকা দিয়ে আপোষ করে নেয়। পরবর্তীতে আবার বসতভিটা দখলের চেষ্টা করলে মোশারফ বাদি হয়ে ১৬ মে সন্ত্রাসী আরফিুল ও শরিফুলের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় ৯৩৮/১৭ নং পিটিশন মামলা করে। পরে ১০৭ ধারার মামলা করলে মুচলেকা দিয়েও তারা আদালতের কোন আদেশ পালন করেনি। ফলে ছেলে মোশারফের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। যে কারনে ২০১৮ সালের ২ মার্চ সন্ত্রাসী আরফিুল ও শরিফুলের হাতে আমার ছেলে মোশারফ হোসেন হত্যার শিকার হয়।

বৃদ্ধা নছু বিবি অভিযোগ করে বলেন, আমি আমার স্বামীর বানানো বসত বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিন্তু জামায়াত-হেফাজত ও সন্ত্রাসীদের মদদদাতা, সাধারণ মানুষের আতংক ও বর্তমান সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন এর সক্রিয় মদদে সন্ত্রাসী আরফিুল ও শরিফুল গত ১ এপ্রিল আমাকেসহ পরিবারের সদস্যদেরকে আমার স্বামীর বসত ভিটা থেকে বের করে দেয়। পরের দিন ২ এপ্রিল আমাদের বিরুদ্ধে চাঁদাদাবি, মারপিট ও চুরিসহ বিভিন্ন ধারায় কালিগঞ্জ থানায় একটি মিথ্যে মামলা দায়ের করে। মামলায় আমার পরিবারের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে হয়রানি করতে অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামি করা হয়েছে। ওসি দেলোয়ার হুসেন আমাদেরকেও গ্রেপ্তার করার জন্য পায়তারা করছেন।

ওসি আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করছে। উক্ত চাঁদার টাকা না দিলে আমাদের বিরুদ্ধে আরো মামলা করবে বলে হুমকি দিচ্ছে। ফলে ওসি দলোয়ার হুসেন এর ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। তিনি মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি ও স্বামীর বসতভিটা ফিরে পেতে এবং কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন, সন্ত্রাসী আরফিুল ও শরিফুল বাহিনীর হাত থেকে নিজের জীবন রক্ষা ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয় জানতে চাইলে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে নছু বিবি’র করা অভিযোগ মিথ্যে দাবি করে বলেন, একজন বাদি মামলা দিয়েছে। আমি সেটি রেকড করে দুইজন আসামিকে গ্রেপ্তার পূর্বক কারাগারে প্রেরণ করেছি। আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নছু বিবি’র অভিযোগ সঠিক নয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা