বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরে স*ন্ত্রাসী হা*মলা: পাকিস্তানকে যে বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির মধ্যে যেকোনও মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা ছয়দিন ধরে দেশ দুইটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। তবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ করছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার (১ মে) বলেছেন, ওয়াশিংটন আশা করছে, পাকিস্তান ইসলামাবাদ-ভিত্তিক সন্ত্রাসীদের ধরতে ভারতকে সহযোগিতা করবে।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, আমরা আশা করছি ভারত এই সন্ত্রাসী হামলার জবাব এমনভাবে দেবে যেন তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে পরিচালিত না হয়। এবং আমরা আশা করি পাকিস্তান ভারতকে সহযোগিতা করবে যেন নিশ্চিত করা যায় যে তাদের ভূখণ্ডে মাঝেমাঝে তৎপর সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের মোকাবিলা করা হয়।

কাশ্মীরে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় চারদিনের সফরে ভারতে অবস্থান করছিলেন ভ্যান্স। ভারতে অবস্থানকালেই এই হামলা নিন্দা জানানোর পর এবার যুক্তরাষ্ট্রে ফিরে পাকিস্তানকে এই বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে কাশ্মীরে এই হামলার নিন্দা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পাশে থাকার বার্তা দিয়ে তিনি এই হামলাকে সন্ত্রাসী ও বিবেকবর্জিত হামলা হিসেবে উল্লেখ করেন। তবে তিনি পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করেননি।

এর আগে মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডও কাশ্মীরের হামলার নেপথ্যে ইসলামপন্থী সন্ত্রাসীরা দায়ী বলে উল্লেখ করেন। সেই সঙ্গে ভারতের পাশে থাকার বার্তা দেন।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!