সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিশোরীকে দলবেঁধে তিনদফায় ধর্ষণ ভারতে

তিনদফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। জঙ্গলের মধ্যে আটকে রেখে তার ওপর নৃশংস অত্যাচারও চালানো হয়।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমেইরা জেলায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি এক পরিচিত যুবক ওই কিশোরীকে অপহরণ করেন। ছয় বন্ধুর সঙ্গে মিলে দু’দিন ধরে আটকে রেখে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করেন। ৫ জানুয়ারি তাকে ছেড়ে দেয়া হয়। তবে বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।

এর ছ’দিনের মাথায় ১১ জানুয়ারি আবারও মেয়েটিকে অপহরণ করা হয়। ওই সময় তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করেন। জঙ্গলের মধ্যে মেয়েটিকে বন্দী করে রাখা হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর রাস্তায় দুই ট্রাক চালকের হাতে পড়ে ধর্ষণের শিকার কিশোরী। তারাও মেয়েটিকে অপহরণ করে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

কোনোরকম সেখান থেকে পালিয়ে আসে ওই কিশোরী। গত শুক্রবার ভোরে নিজের বাড়িতে ফিরে আসে সে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী কিশোর তথ্যের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যপ্রদেশের পুলিশের মুখপাত্র অরবিন্দ তিওয়ারি গণমাধ্যমে বলেন, ‘যৌন নির্যাতন, শিশু সুরক্ষা আইন (পকসো) এবং অন্যান্য ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী