শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের ডহুরী জলমহলে সরকারী ইজারা চুক্তির পূর্বেই সাবলিজ প্রদানের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোধার খালের ২৩.০৫ একর সরকারী জলমহল ইজারা চুক্তির পূর্বেই সাবলিজ প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোধার খালের ২৩.০৫ একর সরকারী জলমহল রয়েছে। উক্ত জলমহল ডিসি অফিসের মাধ্যমে ৩ বছর মেয়াদে ইজারা প্রদান করার জন্য গত মাসের ২ তারিখে আবেদনপত্র গ্রহণ করা হয়। ইজারা গ্রহণের জন্য আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ও কাঁকবাধাল ডহুরী মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করেন এবং আবেদনপত্র উন্মুক্ত করার পর দেখা যায় আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা মূল্য বেশি প্রদান করেছেন। তবে জলমহলের নিকটবর্তী সমবায় সমিতিকে ইজারা দেওয়ার আইন রয়েছে।

এদিকে জেলা প্রশাসক কর্তৃক দলিল চুক্তিপত্র বুঝে না দেওয়ার পূর্বেই আড়ুয়া মৎস্যজীবী সমবায় সমিতি কাকবাধাল গ্রামের মৃত হাশেম আলী গাজীর পূত্র সিরাজুল ইসলাম গাজীকে সাব-লিজ প্রদান করে। জলমহলের নিয়মানুযায়ী সাব-লিজ প্রদানের কোন সূযোগ নাই। বে-আইনীভাবে সাবলিজ গ্রহীতা সিরাজুল ইসলাম গাজী গত মাসের ১০, ১৭, ২০ ও ২১ তারিখে উক্ত জলমহলে মাছ ছেড়েছেন এবং মাছ ছাড়া অব্যাহত রেখেছেন।
এব্যাপারে জেলা প্রশাসক কর্তৃক ইজারা চুক্তি সম্পাদনের পূর্বেই আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি সিরাজুল ইসলাম গাজীকে সম্পূর্ণ বে-আইনীভাবে সাব-লিজ প্রদান করে মাছ ছাড়ায় জলমহলের আইন ভঙ্গকরায় কাঁকবাধাল ডহুরী মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষে সুজন কান্তি মন্ডল যশোর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। অপরদিকে আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি জলমহলের শর্ত ভঙ্গ করায় নিয়মানুযায়ী জলমহলের নিকটবর্তী ডহুরী মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা প্রদানের দাবী জানিয়েছেন মৎস্যজীবী-সহ এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী