শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্জন দ্বীপে আটকে পড়া তিন নাবিকের প্রাণ বাঁচাল তিনটি অক্ষর

বিচ্ছিন্ন, জনমানবহীন একটি দ্বীপ, আর তাতেই আটকে পড়েছিলেন তিন নাবিক। সেখান থেকে তাদের ঘরে ফেরা কোনও ভাবেই সম্ভব ছিল না। কিন্তু বালিতে বিশাল বিশাল তিনটি অক্ষর শেষ পর্যন্ত তাদের প্রাণ বাঁচিয়ে দিল। না হলে তাদের ওই নির্জন দ্বীপেই আটকে থাকতে হতো।

অস্ট্রেলিয়ার উত্তরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দ্বীপ নিয়ে গঠিত মাইক্রোনেশিয়া দেশ। সেই দেশেরই তিন নাবিক বেরিয়ে ছিলেন নৌকা নিয়ে। কিন্তু নির্জন পিকেলট দ্বীপের কাছে গিয়ে তাদের নৌকার জ্বালানি শেষ হয়ে যায়। তারা আটকে পড়েন ওই দ্বীপে।

কারও সঙ্গে যোগযোগ করারও কোনও উপায় ছিল না তাদের কাছে। এই অবস্থায় কেটে যায় তিন দিন।

তিন নাবিক যখন বুঝতে পারেন, বাইরে থেকে কোনও সাহায্য না পেলে তাদের উদ্ধার হওয়া অসম্ভব। তারা দ্বীপের চরে বালিতে গর্ত করে ইংরেজিতে বিশাল বিশাল তিনটি অক্ষর দিয়ে ‘এস ও এস’ (সেভ আওয়ার সোলস) বার্তা ফুটিয়ে তোলেন।

তিন দিন আগে তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে আটকে থাকায় তাদের কোনও খোঁজ না পাওয়া যাচ্ছিল না।

তারপরই গুয়ামের প্যাসিফিক রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার সতর্কতা জারি করে। শুরু হয় অস্ট্রেলিয়া ও আমেরিকার সামরিক বিমানের মাধ্যমে তল্লাশি। তারাই বালির মধ্যে এসওএস বার্তা দেখতে পায়।

খবর যায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের কাছে। ক্যানবেরা থেকে হেলিকপ্টার গিয়ে ওই তিন নাবিককে উদ্ধার করে আনে।
সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা