কেশবপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করলেন ইউপি সচিব


যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন করলেন ইউপি সচিব মোকলেছুর রহমান।
মোকলেছুর রহমান জানান, মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের পীর আলী খানের ছেলে মো: আসলাম খান (৪৫) গত শনিবার করোনা পজিটিভ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নির্দেশে ঐ বড়ীতে লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় খাবার ও ঔষধ আক্রান্তের বাড়ীতে পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ।
তিনি জানান, এ পর্যন্ত মঙ্গলকোট ইউনিয়নে করোনা পজিটিভের সংখ্যা ২২ জন এবং মৃত্যু তিন জন।
বৈশিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের নির্দেশে ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ মুখে এবং মাইকে সচেতনামূলক প্রচার অব্যাহত রেখেছেন।
চেয়ারম্যান মনোয়ার হোসেনে বলেন, আপনাদের মাধ্যমে কেশবপুর উপজেলা ও ইউনিয়নের সকল জনগণকে অনুরোধ করে বলতে চাই সকলেকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না এসে, নিরাপদে থেকে, সামাজিক দূরত্ব বজায় রেখে সাস্থবিধি মনে সরকারি নির্দেশনা মনে সকলের সুস্থ্যতা কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


