রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা

যশোরের কেশবপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির জরুরী সভা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সরকার ঘোষিত বিধি-নিষেধের পাশাপাশি কঠোর লকডাউনের বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভায়, প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এবং ওয়ার্ড পর্যায়েও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ভ্যানসহ ইঞ্জিন চালিত যেকোন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ব্যাবসায়ী নাছির আহম্মেদ, দুলাল সাহা, কার্ত্তিক রায়, আব্দুল আজিজ ছোট, জালাল মোল্যা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত