কেশবপুরে গাছ ভেঙ্গে পড়ে রোগিদের প্রানহানির আশংকা!


যশোরের কেশবপুরে আম্ফান ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁজিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনের উপর বিশাল আকৃতির দুটি গাছ ভেঙ্গে পড়েছে ও তিনটি শিরিশ গাছ মারা গেছে। যে কোন সময় ভেঙ্গে হাসপাতালে আসা রোগিদের প্রানহানি ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের তত্বাবধায়ক ডাক্তার আফছার আলী বলেন, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে দুটি শিরিশ গাছ উপড়ে ভবনের উপর পড়ে। গাছ এবং ভবনটিও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতালে আসা রোগিদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এ ছাড়া একই সময়ে আরও তিনটি শিরিশ গাছ আম্ফান ঘূর্ণিঝড়ের আঘাতে মারা গেছে। সারাক্ষন হাসপাতালে থাকতে হয় ঝুকির মধ্যে। এ ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের বার বার মৌখিক ও লিখিত ভাবে অবহিত করা হয়েছে। কোন সমাধান হয়নি।
এ ব্যাপারে পাঁজিয়া ইউপি চেয়ারম্যন শফিকুল ইসলাম মুকুল বলেন, বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় মিটিং এ উত্থাপন করেছি। বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসকের অনুমোদন পেলে ব্যবস্থা হবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন বলেন, বন বিভাগের মাধ্যমে দ্রæত ব্যবস্থা করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


