শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে চাঁদা না দেয়ায় মারপিট! থানায় অভিযোগ

যশোরের কেশবপুরে চাঁদা দিতে অস্বীকার করায় মারপিট ও মালামাল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ব্যবসায়ী মিন্টু ঘোষ বাদী হয়ে বুধবার সকালে কেশবপুর থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত দীলিপ ঘোষের ছেলে মিন্টু ঘোষের রুপদিয়া বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামে মিষ্টির দোকান আছে। সাতক্ষীরা থেকে মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা উপজেলার সরসকাটী বাজার হয়ে নসিমন যোগে রুবদিয়া বাজারে আনা হয়। হঠাৎ করে উপজেলার বরনডালী গ্রামের লিটন গাজী ও ইসলাম গাজী বলে সরসকাটী বাজার হয়ে মালামাল বহন করতে হলে প্রতি মাসে ২ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা দেখে নেয়ার হুমকি দেয়।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা থেকে নসিমন চালক (কর্মচারী) কামরুল গাজী দোকানের মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা নিয়ে দোকানে আসার পথে সরসকাটী ব্রীজের মাথায় বরনডালী গ্রামের ইসলাম আলী গাজীর ছেলে লিটন গাজী ও ইসলাম গাজী সহ অজ্ঞাতনামা আরও একজন তার গতিরোধ করে। এসময় গতিরোধ করার কারণ জিজ্ঞাসা করলে তারা ২ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ভ্যান চালককে মারপিট ও নসিমনে থাকা দোকানের মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা নষ্ট করে দেয়।

এ ব্যাপারে লিটন গাজী বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। অহেতুক হয়রানি করার জন্য এ অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত