শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত

সোহেল পারভেজ : যশোরের কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে “জুলাই শহীদ দিবস” পালিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্নয়ক সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম প্রমুখ।

সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা