সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রভাবশালীর বিরুদ্ধে মামলা ও বাদীর পরিবার নিরাপত্তাহীন সংবাদ সম্মেলনে অভিযোগ

যশোরের কেশবপুরে বসতভিটার পানি সরানো নিয়ে বিরোধে প্রভাবশালীদের বির“দ্ধে মামলা করে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাগরদত্তকাটি গ্রামের পার্বতী মন্ডল কেশবপুর প্রেসক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, আমাদের বসত বাড়িতে যাতায়াতের রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী সুকুমার জোয়াদ্দারের সাথে আমার কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে গত ২১ জুলাই সকালে সুকুমার জোয়াদ্দারের ছেলে সুজিত জোয়াদ্দার, সুকান্ত জোয়াদ্দারসহ ৪/৫ জন যুবক আমার বসতভিটায় অনধিকার প্রবেশ করে আমাকে ও আমার স্বামী ভীম মন্ডলকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে।

 

ওই সময় আমার স্বামী প্রতিবাদ করলে সকল বিবাদী একত্রিত হয়ে বাঁশের লাঠি, সাবল দিয়ে আমাকে ও আমার স্বামীকে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এরই মধ্যে সুজিত জোয়াদ্দার তার হাতে থাকা দাড়ো কোদাল দিয়ে আমিসহ আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

 

এ ঘটনায় আমি বাদি হয়ে উপরোক্ত বিবাদীদের আসামী করে ৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় কেশবপুর থানায় মামলা করি। যার নং- ১৩, তাং- ২৫.০৭.২১। পুলিশ ৩ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে।

 

এরমধ্যে সুজিত জোয়াদ্দার জেলহাজতে থাকলেও অন্য আসামীরা জামিনে মুক্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে আদালত থেকে মামলা তুলে নেয়াসহ স্বাক্ষীদের প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে উক্ত বিবাদীরা হাত, পা কেটে নেয়াসহ গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে। যে কারণে আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩০ জুলাই কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং- ১২৯৮, তাং-৩০/০৭/২০২১।

 

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কতৃৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, দয়াল মন্ডল, নারায়ন মন্ডল, ভীম মন্ডল, যুধিষ্টি মন্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক