সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পাট জাকের পানি অন্যের পুকুরে যাওয়ায় স্বামী-স্ত্রী জখম

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরে পাট জাক দেয়া পানি অন্যের পুকুরে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই সদস্য আহত হয়েছে। আহতের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামে।

এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত শাহাজান ঢালীর ছেলে খুরশিদ আলমের পুকুরে একই এলাকার চাষী রবিউল ইসলাম তার পাট জাক দেয়। অতি বর্ষণে পুকুর তলিয়ে গিয়ে সেই পানি পাশ্ববতর্ী মহাসিন এর পুকুরে যায়। এনিয়ে খুরশিদ আলম ও মহাসিনের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মহাসিন ডাক চিৎকার করে রুবেল, সবুজ ও আমিরুলকে জড়ো করে লাঠি সোটা নিয়ে খুরশিদ আলম (৪৫) কে ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। এসময় খুরশিদ আলমের স্ত্রী আফরোজা বেগম (২৮) এগিয়ে আসলে তাকেও ধরে মারপিট করে মাথার চুল ছিড়ে নেয়া সহ ৫ মাসের পেটে থাকা বাচ্চা লাথি মেরে হত্যার চেষ্টা করে রুবেল। অচেতন অবস্থায় পড়ে থাকা আহতদের এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনা উল্লেখ্য করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত