বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোঃ আলামিন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শিক্ষক আলামিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদ্যালয়ের সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খানম, সহকারি প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস সহ সকল শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতির কথা জানতে চাইলে শিক্ষক আলামিন বলেন, সৃষ্টিকর্তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজ্ঞ বিচারকমন্ডলীদের প্রতি যারা আমাকে মনোনীত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মহোদয় ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক নাসরীন খানম এর প্রতি। যিনি সর্বদা বটবৃক্ষের মত ছায়া দিয়ে আমাকে আগলে রেখেছেন এবং আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনুপ্রেরণা যুগিয়েছেন, পাশাপাশি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছেন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!