বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ‌্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক কর্মশালা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ‌্য সুরক্ষায় “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা প্রচারের প্রচারণা” বিষয়ক কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে। ৯ মে বিকাল ৫ টায় দেবহাটার কু‌লিয়া সরকা‌রি প্রা‌থমিক বিদ‌্যালয় সাইক্লোন‌ সেন্টারে স্বাস্থ‌্য অ‌ধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের সা‌র্ভিস প‌্যাকেজ নং এলএইচইপি ২৩-২৪, এস ৫ এর আওত্তায় সহযোগী সংস্থা প্লে ডক্টর মিরপুর,ঢাকা এর বাস্তবায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বয়ষ্ক ব‌্যক্তি, নারী, পুরুষসহ বি‌ভিন্ন বয়সের মানুষের অংশ গ্রহনে “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা প্রচারের প্রচারণা” ক‌মি‌উনি‌টি ক‌্যাম্পেইনমূলক কর্মশালায় দেবহাটা স্বাস্থ্য পরিদর্শক আবদুল্লাহ গাজীর সভাপতিত্বে ও সিএইচ‌সি‌পি আসাবুর রহমানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রব‌র্তিসহ সি‌ভিল সার্জন কার্যালয়ের রিসোর্স পারসনবৃন্দ। এসময় স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা বিভাগের বি‌ভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচা‌রি‌ এবং প্লে ডক্টর এজে‌ন্সির প্রতি‌নি‌ধি, এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা, বয়ষ্ক মানুষদের শা‌রিরীক ও মান‌সিক স্বাস্থ‌্য নি‌শ্চিত করতে বয়ষ্কদের স্বাস্থ‌্য ও পু‌ষ্টি সুরক্ষায় প‌রিবারসহ সকলের সহযোগিতার আহবান করেন। এছাড়া বৃদ্ধ বয়সে হৃদরোগ , ডায়াবেটিস , চক্ষু, কিড‌নিসহ নানা রোগ বিষয়ে সকলকে সচেতন করতে বিস্তারিত আলোচনা করা হয়। এবং অংশগ্রহনকারীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব, টিশার্ট, লি‌ফলেট, বুকলেট বিতরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল