সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার

এবার রোহিঙ্গা ক্যাম্পের মসজিদে রোহিঙ্গাদের গোপন বৈঠক!

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদে রোহিঙ্গাদের গোপন বৈঠক ভন্ডুল করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে অভিযান চালানো হয়।

এ সময় অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন ১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও গোপন বৈঠকে অংশ নিয়ে অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার তারিকুল বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের ২১ নম্বর চাকমাকূল রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের কাঁটাতারের সীমানা সংলগ্ন আমবাগান এলাকার মসজিদে শতাধিক রোহিঙ্গা গোপন বৈঠকে মিলিত হয়েছেন- এমন খবর পেয়ে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে রোহিঙ্গারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় মসজিদটি থেকে উদ্ধার করা হয় পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবহৃত ৭২ জোড়া স্যান্ডেল।

এপিবিএনের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। যারা নানা ইস্যুতে রোহিঙ্গাদের উসকে দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে থাকে।

এ ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যদের টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
খবর: সময় নিউজ টিভি’র।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক