বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়রের জনসেচতনা কার্যক্রম

কেশবপুরে লকডাউন না মানায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউন না মেনে দোকানপাট খোলা রাখায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসায়ীকে ৩ হাজার ৭শত টাকা জরিমানা করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামন রোধে ঘোষিত লকডাউনের বিধিনিষেধ না মেনে নির্দিষ্ট সময়ের পর দোকানপাট খোলা রাখায় কেশবপুর শহরের বিশ্বনাথ পালকে ১ হাজার টাকা, তন্ময় চক্রবর্ত্তীকে ১ হাজার টাকা, আলতাপোল গ্রামের মিঠুন সাহাকে ১ হাজার টাকা, মধ্যকুলের গহর আলীকে ৫শত টাকা, ও ব্রহ্মকাটির আকাশ হোসেনকে ২শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

পৌর মেয়রের জনসেচতনামূলক কার্যক্রম

যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা সংক্রামন রোধে পৌর মেয়র রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল খান ও ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জিএম কবির হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যা প্রমুখ।


পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে করোনা সংক্রামন রোধে জনসেচতনামূলক কার্যক্রম পরিচালনাকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌর বাসিকে বাড়িতে অবস্থান করা, মাস্ক পরা সহ সরকারঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল