মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর সরকারি হাইস্কুলের পক্ষ থেকে এমপি-কে ফুলেল শুভেচ্ছা

যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা পেল সরকারি নিয়োগের চিঠি। গত ৩ এপ্রিল২০২৩ তারিখে ওই সরকারি নিয়োগের চিঠি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এর নিকট পৌছায়।

কেশবপুর পৌরসভার অন্তর্ভুক্ত,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় টি “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” কর্তৃক, ২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয়করণ করা হয়। গত ৩ এপ্রিল ২০২৩ তারিখ সোমবার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এডহক নিয়োগ পত্র প্রতিষ্ঠানে পোঁছালে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

চিঠি পেয়ে সর্বপ্রথম ৩ এপ্রিল ২০২৩ প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার নিয়োগ পত্র গ্রহণ ও যোগদানের পূর্বে অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার কে, শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার জাতীয়করণ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ওই দিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ এপ্রিল পৌরসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর আসনের সাংসদ সদস্য শাহীন চাকলাদার এম পি-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার, সহকারী অধ্যাপক মছিহুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক (টিটো) প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা