শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কি না, প্রশ্ন মন্ত্রীপরিষদ সচিবের

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রশ্ন তুলেছেন, বর্তমান প্রশাসনের কেউ কাজে গতি না ফিরিয়ে এই মাসটির জন্য অপেক্ষা করছেন কি না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এ বিষয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণির সভাপতি অনুষ্ঠিত সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনের করণীয় নিয়েও আলোচনা হয়েছে। সকালে দিনের কর্মসূচি শুরু হওয়ার পরে নোটিশ দিয়ে দুপুরে এই সভা ডাকা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দার নোটিশটি পাঠান।

সভা সূত্রে জানা যায়, সভায় মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এসব প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট সারসংক্ষেপ বা সামারিও দ্রুত পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাজে গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ডিসেম্বরের জন্য কেউ অপেক্ষা করছেন কি না, সে প্রশ্নও তোলা হয়। প্রশাসনের কোনো পর্যায়ে কাজের গতি কমিয়ে রাখার প্রবণতা রয়েছে কি না, সে বিষয়েও আলোচনা হয় বলে সভা সূত্রে জানা গেছে।

সভায় প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানো এবং মন্ত্রণালয়গুলোর প্রস্তাব দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একইসঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একজন সচিব বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে সরকারের কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরে তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।

সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কী সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

পদ্মা সেতুর টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের ৩ দিন পর মামলা, গ্রেপ্তার ৪

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুরবিস্তারিত পড়ুন

আবারও পেছাল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল; চলতি মাসের শেষে তারিখবিস্তারিত পড়ুন

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

  • অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী