সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি- জুলফিকার, সম্পাদক- আসাদুল

মো: ইকবাল হোসেন, কয়রা(খুলনা): কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল ১০টায় কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

সন্ধ্যার পরে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জুলফিকার আলম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: মিজানুর রহমানের চেয়ার প্রতীকে পেয়েছেন ১১ ভোট। মোমবাতি প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কয়রা মোমিন সুপার মার্কেটের মালিক মো: মাজেদুল মোমিন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীক প্রার্থী মো: আলাউদ্দিন পেয়েছেন ৩ ভোট। মই প্রতিক নিয়ে ১৬ ভোট পেয়ে কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন মো. বিল্লাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল ইসলাম হারিকেন প্রতীকে ১৪ ভোট পেয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম আসাদুল ইসলাম। এছাড়া ননীগোপাল মজুমদার, মো. আব্দুল কাদের ও নূর হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। মোট ৪১ ভোটারের মধ্যে উপস্থিত ভোটার সংখ্যা ৩২।

নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি সমবায় অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান এবং প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী।

একই রকম সংবাদ সমূহ

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল