রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবহাওয়ার পূর্বাভাস

গরম মে মাসেও, ঝড়-বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি

গেলো এপ্রিল মাসজুড়ে ছিলো প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এমনই অবস্থা থাকতে পারে মে মাসেও। তবে মাঝেমধ্যে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়, দেখা দিতে পারে বৃষ্টিও; এতে ক্ষণিক স্বস্তি আনবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের প্রথম চার মাসে স্বাভাবিকভাবে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা, এবার তার চেয়ে ৯১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ কারণে গত মার্চ ও এপ্রিল মাসজুড়ে তপ্ত গরমে নাভিশ্বাস অবস্থা হয়েছে। এপ্রিলের শেষ দিকে অবশ্য কালবৈশাখী আর থেমে থেমে বৃষ্টি কিছুটা উষ্ণতা কমিয়েছে।

তবে আবহাওয়াবিদেরা বলছেন, মে মাসেও দাবদাহ অব্যাহত থাকবে। সঙ্গে মাঝেমধ্যে কালবৈশাখী হানা দেবে, ক্ষণিক স্বস্তি আনবে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, বছরের শুরুর মাসগুলোয় মূলত পশ্চিমা লঘুচাপ থেকে তৈরি মেঘমালা বাংলাদেশ ভূখণ্ডে আসে। এবার ওই লঘুচাপ দুর্বল অবস্থায় ছিল। এ কারণে মেঘ কম এসেছে। তাই বৃষ্টিও কম হয়েছে। কয়েক দিন ধরে মেঘ বেড়েছে। এর সঙ্গে মাঝেমধ্যে কালবৈশাখীর কারণে তাপমাত্রা অনেক জায়গায়ই কমেছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আরো বলেন, মে মাসজুড়েও ঝড়বৃষ্টি বেড়ে কিছুদিন গরম কমবে। বৃষ্টি কমলে আবার দাবদাহ শুরু হবে। এভাবেই এ মাস চলবে।

তিন বছর ধরে এপ্রিলে বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বেশি। এ কারণে এই বছরগুলোয় বঙ্গোপসাগরে স্বাভাবিকের চেয়ে বেশি নিম্নচাপ তৈরি হয়েছে। এর মধ্যে ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণী ও আম্পান আঘাত হানে। নিম্নচাপের কারণে বৃষ্টিও হয়েছে বেশি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বঙ্গোপসাগরের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। সাধারণত, সাগরের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরি হয়। এ কারণে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরের তাপমাত্রা কিছুটা বেড়ে একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সেটি বাংলাদেশে আঘাত করবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বঙ্গোপসাগরের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। সাধারণত, সাগরের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরি হয়। এ কারণে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বঙ্গোপসাগর তুলনামূলকভাবে শীতল অবস্থায় রয়েছে। মাসের শুরুর দুই সপ্তাহে সেখানে তাপমাত্রা বেড়ে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। মাসের শেষে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তবে এ মাসে বৃষ্টিপাত আগের মাসগুলোর তুলনায় বেশি হবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দেশের বেশির ভাগ স্থানে ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ স্থানে গরম কিছুটা কমতে পারে। তবে রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গাসহ দেশের অনেক জায়গায় দাবদাহও বয়ে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন