বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ীতে কৃষক লীগের ধানকাটা কর্মসূচি

দেশব্যাপী ‘ধানকাটা উৎসব-২০২১’ এর অংশ হিসেবে কৃষকের মাঠের ধান কেটে দিচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ।

রবিবার (০২ মে) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় (কৌচুয়ার বিল) কৃষক শেখ জাহাাঙ্গীরের ধান কেটে দেয় কৃষক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধানকাটা কর্মসূচিতে অংশ নেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, উদীচী- সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি স. ম. তাজমিলুর রহমান টুটুল, স্থানীয় জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম, শেখ তৈমুর হাসান, ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

ধানকাটা কর্মসূচিতে অংশ নেয়া নেতা-কর্মীরা বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষক লীগ সবসময়ই কৃষকদের পাশে আছে। সাতক্ষীরা জেলার প্রায় সকল উপজেলাতে আমরা কৃষকের ধান কেটেছি এবং এ ধারা অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’