বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় সহায়তার আরেকটি জাহাজ পাঠাল তুরস্ক

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা বহনকারী আরেকটি জাহাজ পাঠিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণ উপকূল থেকে গাজার উদ্দেশ্যে এ জাহাজটি রওনা দিয়েছে। খবর ডেইলি সাবাহ।

জাহাজটি ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি (এএফএডি) জেনারেল ডিরেক্টরেট অব ফাউন্ডেশনের সহযোগিতায় প্রস্তুত করেছে দেশটি।

গাজার উদ্দেশে পাঠানো এই জাহাজে ১ লাখ ২৫ হাজার ফুড পার্সেল ও অন্যান্য উপকরণসহ সর্বমোট ২ হাজার ৯৬০ টন ওজনের সহায়তা সরবরাহ করা হয়েছে।

তুরস্ক এ পর্যন্ত এএফএডির সমন্বয়ে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সহায়তায় ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহকারী ১৩টি বিমান এবং সাতটি জাহাজ পাঠিয়েছে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় গাজায় তুরস্কের পাঠানো মোট মানবিক সাহায্য ৩৯ হাজার ৬০৭ টনে পৌঁছেছে।

যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় ইসরাইলি আক্রমণের জন্য নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। এমনকি অঞ্চলটিতে বারবার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়